শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৬ পিএম, ২০২২-১১-২০
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর, রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইউএস দূতাবাসের কালচারাল এ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার, এ্যাডুকেশন ইউএসএ ডিরেক্টর সোহেল ইকবাল প্রমুখ। প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত গ্রাজুয়েটদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে অধিকহারে সুযোগ পেতে পারে সে লক্ষ্যে ঢাকাস্থ ইউএস দূতাবাস আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রদত্ত আহবান জানান। এছাড়াও সহজ শর্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সেমিনারে আগত ডেলিগেটদের দৃষ্টি আকর্ষন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যন মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited