শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৩০ পিএম, ২০২২-১১-২১
মো. গোলাম রব্বানী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: জেলার পীরগঞ্জে অসহায় একটি পরিবারের বসতভিটা অন্যায় ভাবে জবর দখলের চেষ্টাসহ নানামুখী অপতৎপরতার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
জানা গেছে পৈত্রিক ভিটার সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়েছে এই পরিবার। পুলিশ সদস্য ভাতিজা ও তার সহযোগীরা নানা অজুহাতে স্থানীয় থানা পুলিশের প্রভাবে তার আপন চাচার ভোগ দখলীয় বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে নিজের দখলে নেয়ার মান সেচাচার নির্মাণ কাজে বাধা দিচ্ছে এই পুলিশসদস্য ও তার ছোট ভাইয়েরা। তিনি প্রভাব খাটিয়ে চাচাকে প্রান নাশের হুমকিসহ নানা ভাবে ক্ষতিগ্রস্ত করার পায়তারা চালাচ্ছে।
জানা যায়, উপজেলার রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লার ১৫১৯ দাগের সম্পত্তির উপর বাড়ী-ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সুত্রপাত হলে স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের মধ্যস্ততায় গত ০৪.০১.০৩ ইং আপোষ নিষ্পত্তি হয়। দীর্ঘদিন পরে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে মূল বিবাদীর মৃত্যুর পর তার পুত্র পুলিশে চাকরীর সুবাদে প্রভাব সৃষ্টি করে পুরাতন বিষয় নিয়ে নতুন করে বিবাদের সৃষ্টি করেন। সম্প্রতি চাচা গোলাম রব্বানী তার চল্লিশ বছরের পুরাতন প্রাচীরে ফাটল ধরায় প্রাচীরের ভিতরের দিকে ঢালাইয়ের মাধ্যমে বীম স্থাপনের কাজ শুরু করলে পুলিশ সদস্য মন্জুরুল আলমলিটনের নির্দেশে তার ছোট ভাইরিপন, লিয়ন ও মাতা খতেজা বেগম সশস্ত্র ভাবে কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে গোলাম রব্বানী পীরগঞ্জ পৌর সভায় পূনরায় আবেদন করে আবারো মাপজোক করে সম্পত্তির বিষয়টি নিরসনের দাবী করেন। পৌর মেয়র উভয় দিক বিবেচনা করে পৌরসভার সার্ভেয়ারকে জমিমাপ জোক করে সীমানা নির্ধারনের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সার্ভেয়ার আব্দুল করিম, ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবু ররহমান কে নিয়ে বিরোধ সম্পত্তিতে যান এবং জমি মাপের উদ্দ্যোগ নেন কিন্তু পুলিশ মন্জুরুল আলমের মোবাইল নির্দেশনায় ছোট ভাইরিপন ও তার মা জমি মাপতে বাধা দেয় এবং সার্ভেয়ারকে জমিতে শিকল ফেলতে নিষেধ করে। জমি মাপতে দেয়া হবেনা মর্মে উচ্চবাচ্য করায় উপস্থিত ব্যক্তিবর্গ হতবাকহন এবং পুলিশি প্রভাবের নিন্দা করেন। পরে সার্ভেয়ার জমি না মেপে ফিরে যান এবং মেয়রের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন মোতাবেক মেয়র মো.ইকরামূলহক গোলাম রব্বানীর পক্ষে প্রতিবেদন দেন এবং প্রাচীর নির্মানের প্রয়োজনীয় অনুমোদনে ২২ নভেম্বর স্বাক্ষরকরেন।
মূলত পুিলশ সদস্য মন্জুরুল আলম পীরগঞ্জ সংলগ্ন বোচাগঞ্জ উপজেলায় বদলী নিয়ে তার অফিসিয়াল ডিউটি ফাকি দিয়ে প্রায়ত নিজ বাড়ীতে আসেন এবং পারিবারিক বিরোধ সমূহের ইন্ধন দিয়ে থাকেন। তার নিজবাড়ী থেকে কর্মস্থল থানার দুরুত্ব মাত্র ১০ কিমি। ফলে অনডিউটি তিনি দিনে রাতে নিজ বাড়ীতে যাতায়াতের প্রয়াস পান এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে এলাকাবাসীর ক্ষয়ক্ষতি করে থাকেন। এ বাপারে পুলিশের উধ্বর্তন কমকর্তা কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited