শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২১-০১-২০
বিহারী চাকমা, রাঙামাটি প্রতিনিধি : বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২১ সালের জানয়ারি মাসের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। সভায় বরকল উপজেলা ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিরা জানান- বর্তমানে ৫টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাল্যবিবাহ, চোরাচালান মাদকপাচার সন্ত্রাস ও নাশকতা মোকাবেলায় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা সর্বদা সজাগ ও সতর্ক রয়েছেন বলে জানান ১২ বিজিবি হরিণা জোন ও ৪৫ বিজিবি বরকল জোনের প্রতিনিধিরা। আইন শৃঙখলা রক্ষায় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি হেডম্যান-কাবারীদের নিয়েও নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানান। ১২ বিজিবির প্রতিনিধি জানান এরাবুনিয়া হইতে গুইছড়ি মুখ পর্যন্ত তাদের জোনের আওতায় কোনো অপরাধমুলক কর্মকান্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ৪৫ বিজিবির প্রতিনিধি জানান- তাদেরআওতায় উলুছড়ি হইতে ঘনমোড় পর্যন্ত ১২টি ক্যাম্প রয়েছে চোরাচালান প্রতিরোধে তারা তৎপর রয়েছে। ইতোমধ্যে কয়েক কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন সভায় বলেন- বর্তমান সময়টা অগ্নিকান্ড সংঘটিত হবার সময়। ঘনবসতি বাজার এলাকাগুলোতে সতর্ক থাকতে হবে। বিষয়ে উপজেলা প্রশাসনকে দায়িত্বশীল ভুমিকা রাখার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন- বর্তমানে প্রকৃতির বিরুপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলকে সচেতন হতে হবে।
আইন শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, বরকল থানার উপপরিদর্শক প্রভাকর বড়–য়া প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন- আগামী ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত বাড়ি হস্তান্তর করা হবে। বরকল উপজেলায় ১৯টি বাড়ির মধ্যে বর্তমানে ১০ বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৯টি বাড়ির কাজ সহসাই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ সম্পন্ন হওয়া ১০টি বাড়ি উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited