চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীমঙ্গলে ব্র্যাক কর্মী নিখোঁজ : আতঙ্কে অসুস্থ স্বামী

শ্রীমঙ্গলে ব্র্যাক কর্মী নিখোঁজ : আতঙ্কে অসুস্থ স্বামী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২২-১১-২৯

শ্রীমঙ্গলে ব্র্যাক কর্মী নিখোঁজ : আতঙ্কে অসুস্থ স্বামী

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে ব্র্যাক এনজিও শিববাড়ী শাখার কর্মসূচী সংগঠক দুই সন্তানের জননী মোছাঃ নাজমা খাতুন (৩২) নিখোঁজ রহস্য উদঘাটন হয়নি দীর্ঘ ২৭ দিনেও। গত ৩ নভেম্বর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল (ফোন নম্বর-০১৭৮২-৩২৭০১৫, অফিসিয়াল ট্যাব (আইএমইআই নম্বর- ৩৫৯৮৮৫৮৫০২৪৩৭৫০) ও বন্ধ রয়েছে। নিখোঁজ ব্র্যাক এনজিও কর্মী নাজমা খাতুনের অসুস্থ স্বামী শাহ মোঃ সোহেলসহ পরিবারের লোকজন এ ঘটনায় ব্র্যাক শিববাড়ী শাখার ব্যবস্থাপক মহসিন কবিরসহ ব্র্যাক এনজিও এর দায়িত্বশীলদের চরম অবহেলাকে দায়ী করছেন। জিডি সুত্রে জানা গেছে- গত ৩ নভেম্বর সকাল ৮.৩৫ ঘটিকায় অফিস হতে বের হয়ে শিববাড়ী বস্তী, ভায়া পাড়া ও কালিঘাট এলাকা থেকে ঋণের কিস্তি সংগ্রহ করে দুপুর ২ টায় শিববাড়ী শাখা অফিসে টাকা জমা দিয়ে পুনরায় ঐ এলাকায় টাকা সংগ্রহের জন্য যান। সে সময় আনুমানিক বিকাল ৫ টার মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ব্র্যাক শিববাড়ী শাখার ব্যবস্থাপক মহসিন কবির শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী (নং- ১৬৩,তারিখ ঃ ০৩/১১/২০২২ইং)  করেন। জানা গেছে- বিএ পাস দুই সন্তানের জননী মোছাঃ নাজমা খাতুন প্রতিবেশী, অফিসের কর্মকর্তা, কর্মচারী সকলের কাছেই অত্যন্ত শান্ত স্বভাবের ও একজন পরিশ্রমী নারী, ব্র্যাক এনজিও কর্মসূচীর দক্ষ সংগঠক হিসাবে সু-পরিচিত। নাজমা আক্তার নিখোঁজের ব্যাপারে স্বজনরা কাউকে শনাক্ত করতে পারছেন না। এদিকে বাসায় অসুস্থ স্বামী ও দুটি শিশু সন্তান নিয়ে হতাশা ও আতঙ্কের মাঝে সময় অতিবাহিত করছেন। অবুঝ শিশুদের মায়ের সাথে কথা বলতে ও মুখ দেখতে শুধুই কান্না করছে। কিছুতেই কান্না থামছে না। এনজিও কর্মী নাজমা খাতুনের পরিবার সুত্র জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানার নারকেল তলা গ্রামের শাহ মোঃ সোহেল এর স্ত্রী মোছাঃ নাজমা খাতুন। প্রায় ৩ বছর যাবৎ শ্রীমঙ্গলে ব্র্যাক এনজিও শিববাড়ী শাখার কর্মসূচী সংগঠক হিসাবে কর্মরত। স্বামীর সাথে বর্তমানে পশ্চিম মুসলিমবাগ (সুনগইর) তোহায়িদ ড্রাইভার এর বাড়িতে ভাড়া থাকেন। স্বামী সোহেল অসুস্থ এবং তিনি প্যারালাইজড। তার দুই কন্যা সন্তান মদিনা (৭) ও তানজিলা (৫)। এ ব্যপারে জানতে চাইলে  অসুস্থ স্বামী সোহেল বলেন- মেয়েরা প্রতিনিয়ত মার জন্য কান্নাকাটি করছে। ঘটনার দিন সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তিনি ঘরে ফেরেননি। তার সন্ধান ফিরে পেতে পুলিশ অনেক চেষ্টা করছে, কিন্তুু ব্র্যাক শিববাড়ী শাখার ব্যবস্থাপক মহসিন কবিরসহ ব্র্যাক এনজিও এর দায়িত্বশীলরা চরম অবহহেলা করছেন। নাজমা খাতুন এর বড় ভাই বলেন- ব্র্যাক শিববাড়ী শাখার ব্যবস্থাপক মহসিন কবির শ্রীমঙ্গল থানায় যে সাধারণ ডায়রী করেছেন, সেখানে কিছু বিষয় তিনি গোপন রেখেছেন। জিডিতে অফিসের ব্যবহৃত নাজমার মুঠোফোন নাম্বারও দেন নি। নাজমা খাতুন এর মা রাবেয়া বেগম বলেন- ঘটনার দিন তিনি তার মেয়ের বাড়ীতে আসেন। মেয়ে অফিস থেকে মুঠোফোনে তাকে বলেন, বাসায় লতা বানিয়ে রাখছেন। অফিস থেকে এসে রান্না করে খাওয়াবেন। মেয়ের সাথে আজও দেখা হয়নি। নিখোঁজ ব্র্যাক এনজিও কর্মী নাজমা খাতুনের ছোট বোনের স্বামী একই ভাবে ব্র্যাক এনজিও এর দায়িত্বশীলরা চরম অবহেলাকে দায়ী করেন। এ ব্যপারে জানতে চাইলে  ব্র্যাক শিববাড়ী শাখার ব্যবস্থাপক মহসিন কবির বলেন- গত ৩ নভেম্বর থেকে ব্র্যাক এনজিও শিববাড়ী শাখার কর্মসূচী সংগঠক নাজমা খাতুন নিখোঁজ রয়েছেন। বিষয়টি হেড অফিসে অবগত করা হয়েছে। সেন্ট্রাল থেকে তদারকি চলছে। ভুক্তভোগী পরিবারের লোকজনদের অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, নিখোঁজ রহস্য বের করতে আমরা চেষ্টা করছি। ব্র্যাক একটি পরিবার। পরিবারের একজন কর্মী নিখোঁজ হওয়ায় ব্র্যাক পরিবার মর্মাহত। তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল জানান, জিডির সুত্র ধরে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। 

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত


ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর