শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৪৭ পিএম, ২০২২-১২-০৫
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গী থেকে ভবঘুরে ৪০ জনকে মিরপুর সরকারি পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়। ভবঘুরে বলতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এমন লোকজনকে বলা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, টঙ্গী স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থানরত ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন ও অসহায় ভবঘুরে ৪০ জনকে মিরপুর সরকারি পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ও গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমানের দিকনির্দেশনায় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মাহবুবুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার পুলিশ এতে নেতৃত্ব দেয়। এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারসহ পুলিশ প্রশাসন।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited