চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে এসেছে সফল জয়িতা জননীরা:কুষ্টিয়ায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি সাইদুল ইসলাম 

শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে এসেছে সফল জয়িতা জননীরা:কুষ্টিয়ায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি সাইদুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৫ পিএম, ২০২২-১২-১০

শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে এসেছে সফল জয়িতা জননীরা:কুষ্টিয়ায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি সাইদুল ইসলাম 

ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়াঃ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে এসেছে সফল জয়িতা জননীরা। তিনি বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ অনেক দুর এগিয়েছে আরও এগিয়ে যাবে।

শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় সদর উপজেলার ৫জন ও জেলার শ্রেষ্ঠ কীর্তিমান জয়িতা ৫ নারীকে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে অনেক দুর এগিয়ে যেতে হবে তাই নারীর অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে এবং নারীর প্রতি সামাজিক অপরাধরোধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আজকের যারা সফল জয়িতা নারী তাদের এই সফলতা একদিনে আসেনি। কাংখিত লক্ষে পৌঁছাতে পারিবারিক অনুশাসনের মধ্যে থেকে অনেক সংগ্রাম করতে হয়েছে। শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে এসেছে সফল জয়িতা জননীরা। শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার আলো না থাকলে তারা এপর্যন্ত আসতে পারতো না।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সনাকের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রফিকুল বলম টুকু, জেলা মহিলা সংস্থার সভাপতি জেবুন নেসা সবুজ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন।আলোচনা শেষে প্রধান অতিথি ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় জেলার ৫জন শ্রেষ্ঠ কীর্তিমান জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করেন। 

এরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ঝর্ণা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে শামীমা আক্তার, 

সফল জননী নারী চন্দনা রানী কুন্ডু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরীতে রীনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরীতে সাবিনা শারমিনকে সংবর্ধনা হিসেবে তাদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার ৫জন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর