চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিলেট তামাবিল মহাসড়কে পাথর কোয়ারী সচলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

সিলেট তামাবিল মহাসড়কে পাথর কোয়ারী সচলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫২ পিএম, ২০২২-১২-১৭

সিলেট তামাবিল মহাসড়কে পাথর কোয়ারী সচলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাটে অচল পাথর কোয়ারী সচলের দাবিতে মিছিল স্লোগানে উত্তাল সিলেট তামাবিল মহাসড়ক।; অচল পাথর কোয়ারী সচলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠনের দায়েরকৃত মামলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলংসহ সিলেটের সবকটি পাথর কোয়ারি (ইসিএ বহির্ভূত এলাকায়)  পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর শনিবার বৃহত্তর জৈন্তাপুর-গোয়াইনঘাট শ্রমিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে একদফা এক দাবি নিয়ে স্থানীয় নলজুরি বাজার পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পাথর কোয়ারি সচল করার উদ্দেশ্যে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নলজুরি বাজার পয়েন্টে লোকজন জড়ো হতে থাকে। বেলা গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে স্থানীয় সংগঠনের ব্যানারে হাজারও শ্রমিক ব্যাবসায়ীরা অংশ নেয়। বৃহত্তর জৈন্তাপুর-পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক'র সভাপতিত্বে ও সুহেল আহমদ'র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, জাফলং মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া, বৃহত্তর জৈন্তাপুর-গোয়াইনঘাট শ্রমিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের ঐক্য পরিষদের যুগ্ম সচিব রুবেল আহমদ, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আকবর মিয়া, সিলেট জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফ আহমদ, মধ্যে জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক  রাজা, জাফলং বালু ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হেলোয়ার, তামাবিল স্থল বন্দর শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মধ্য জাফলং বারকি শ্রমিকের সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, জৈন্তাপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, তামাবিল চুনাপাথর ও কয়লা আমাদানি কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, 
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, গোয়াইনঘাট শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনসহ  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, জাফলং কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের প্রায় লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। বেকার হয়ে পড়েছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক শ্রমিক। বর্তমানে ওই শ্রমিকগুলো অনাহারে আর অর্ধাহারে দিনযাপন করছে। তাই শ্রমিকদের কথা বিবেচনা করে পরিবেশ সম্মত ও সনাতন পদ্ধতিতে কোয়ারি সচল করার জন্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছেন শ্রমিক ব্যাবসায়ী নেতৃবৃন্দীরা।
 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর