শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২২-১২-২২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নদী ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর ) দুপুরে দশানী নদীর পাড়ে এলাকাবাসী বসতবাড়ী, রাস্তা ঘাট, মসজিদ,মাদরাসা,কবর স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে এলাকাবাসীর বক্তব্য রাখেন,আব্দুল্লাহ আল ফারুক( সুজন) গোলাপ সরকার,আশরাফুল ইসলাম,হাজী আঃ হাই,নুরনবী মিয়া,মওলানা মোকাররম হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন- গত তিন বছর থেকে শতাধিক বাড়ীঘর ঈদগাহ মাঠ,মসজিদ,মাদরাসা,গোরস্থানসহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
নদীর ভাঙনের কারণে অনেকেই বসতভিটা ফসলি জমি হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় বস্তিতে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে।
এভাবে চলতে থাকলে ডাকপাড়া,মরাবন,নতুন শাহ পাড়া,মালপাড়া,আর্দশ গ্রাম,চন্দনপুর,টুংরাপাড়া,নতুনশাহ পাড়া কয়েক টি গ্রামের অর্চরে নদীতে বিলীন হয়ে যাবে। এতে শত হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ভাঙন রোধে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সুদৃষ্টি কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited