শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২২-১২-২৪
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর মূল্যবৃদ্ধিসহ দশ দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ঘটিকার সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ চত্বর থেকে শুরু হয়ে সদর হাসপাতাল রোড হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে গণ মিছিল শেষ হয়।
গণ মিছিলে নেতৃত্ব্য দেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
গণ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, দেশে আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আকাশ ছোয়া। মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। দুবেলা দুমুঠো ভাত সাধারণ মানুষ খেতে পারছেনা। কিন্তু ক্ষমতাসীনদের এদিকে কোন নজর নেই। তারা আছে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত।
দেশের মানুষ আজ জেগে উঠেছে জনতা আজ রাজপথে নেমে গেছে আন্দোলন সংগ্রাম করেই এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বাজবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মিথ্যা একটি মামলায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা তার সন্তান হিসেবে আন্দোলন করেই আমাদের মা-কে মুক্ত করবো।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, শ্রী অমর কৃষ্ণ দাস, খ ম রকিবুল হাসান রতন,মতিয়ার রহমান আকন্দ, মতিয়ার রহমান সরকার, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড.নাজমুল ইসলাম, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলা বিএনপির ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited