চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গী প্রতিনিধি    |    ০৯:০০ পিএম, ২০২৩-০১-০৬

ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আব্দুস সবুর খান, টঙ্গী ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা প্রতিবারই ইজতেমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিই। এর ধারাবাহিকতার পাশাপাশি এবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আমরা যেভাবে বলি সেভাবেই আমাদের পুলিশ বাহিনী কাজ করছে। পুলিশ, র্যাব, আনসার সবাই যুক্ত থাকবে প্রয়োজনে বিজিবিও প্রস্তুত থাকবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করেই আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে। সামরিক বাহিনীও ব্রিজ নির্মাণে সহায়তা করছেন। প্রতিবারই তারা আমাদের সহযোগিতা করে থাকেন। এখন পর্যন্ত সুন্দরভাবেই প্রস্তুতির মূল কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। বিদেশি মেহমানদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবার তারা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে এবারও তা পাবে। পাশাপাশি এবার তাদের জন্য আরও সেবা বৃদ্ধির চেষ্টা করছি। বিদেশি মেহমানদের জন্য এবার আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারা হাজী ক্যাম্পে অবস্থান করবেন। দ্বিতীয় দফায় যারা আসবেন তারাও হাজী ক্যাম্পে অবস্থানের সুযোগ পাবেন। মন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন কোভিডের আগে দুই পক্ষ দুই বার ইজতেমা পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় জোবায়ের গ্রুপ প্রথম পর্বে এবং সাদ গ্রুপ দ্বিতীয় পর্বে অংশ নেবে। আগেও তারা ইজতেমা আয়োজন করেছেন। এদের মধ্যে নতুন করে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কিছুই নেই। আমাদের আশা তারা সুন্দরভাবে এ আয়োজন শেষ করবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম এমপি, জন নিরাপত্তা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার দুই পর্বের মুরুব্বীসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর