চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুমকিতে শীতের প্রকোপ বৃদ্ধি : জনজীবনে দুর্ভোগ

দুমকিতে শীতের প্রকোপ বৃদ্ধি : জনজীবনে দুর্ভোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১২ পিএম, ২০২৩-০১-০৭

দুমকিতে শীতের প্রকোপ বৃদ্ধি : জনজীবনে দুর্ভোগ

মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গত এক সপ্তাহে উত্তরের হিমেল হাওয়ায় ও ঘন কুয়াশায় প্রচন্ড শীতের প্রকোপে চরম দুর্ভোগ ও অস্বস্তি বিরাজ করছে জনমনে। বিকেল থেকেই শুরু হয় হিমেল হাওয়া ও কুয়াশা পড়া। ভোর থেকে বেলা ১১/১২টায়‌ও দেখা যায় না সূর্যের আলো। সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘন কুয়াশা।  সেই সঙ্গে বিপাকে পড়েছে গবাদি পশু পালন কারী জনসাধারণ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছে অনেকেই। অসহায় হত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় কম হ‌ওয়ায় হতাশায় ভূগছেন অনেকেই। সরকারি কিছু কম্বল পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের দাপটে সকালে ও সন্ধার পরে উপজেলার বিভিন্ন এলাকায় খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায় হরহামেশা। উপজেলার নদী তীরবর্তী এলাকায় শীতের প্রভাব বেশি পড়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সকাল ও সন্ধ্যার পর হাটবাজারে লোকসমাগম কম বলে জানান দোকানীরা। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার জিএম এনামুল হক জানান, গত কয়েক দিনের প্রচন্ড শীতের প্রকোপে হাসপাতালে রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। শিশু ও বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরকারি ভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বরাদ্দের ব্যাপারে দুমকি উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার বলেন, গত মাসে অসহায় শীতার্ত ও দুস্থদের মাঝে ১৬শ'  কম্বল পেয়েছি, তা ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়াও কিছু ব্যাক্তি উদ্যোগে ও এনজিওর মাধ্যমে বিতরণ করা হচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারীভাবে আরো শীতবস্ত্র ও কম্বল বরাদ্দের প্রয়োজন।#image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর