চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২ ভারাক্রান্ত মনে পতাকা নামলো ১১৪টি দেশের

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২ ভারাক্রান্ত মনে পতাকা নামলো ১১৪টি দেশের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৪৯ এএম, ২০২৩-০১-০৮

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২ ভারাক্রান্ত মনে পতাকা নামলো ১১৪টি দেশের

মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২-এর সমাপনী অনুষ্ঠান ৭ জানুয়ারি ২০২৩ বিকাল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এবং বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম ও বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আলোচনা পর অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোকচিত্র ধারণ করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই অংশগ্রহণকারী ১১৪টি দেশের পতাকা নিয়ে প্রদর্শীত হয় কোরিওগ্রাফি। মেহরাজ হক তোষার-এর কোরিওগ্রাফির ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকী। কোরিওগ্রাফি পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতি নৃত্যশিল্পীদল ও শিশু নৃত্যশিল্পীদল। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘রোহিঙ্গানামা’; ‘অবহেলার মৃত্যু আর নয়’ এবং ‘প্রত্যয় হাতে হাতে’। রীতা নাহার-এর গ্রন্থনা, অমিত চৌধুরীর কোরিওগ্রাফি এবং একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’; আরিফুল ইসলাম অর্নব-এর কোরিওগ্রাফিতে ‘অবহেলার মৃত্যু আর নয়’ এবং মেহরাজ হক তোষারের কোরিওগ্রাফি এবং একাডেমির প্রতিশ্রুতি নৃত্যশিল্পীদল, একাডেমির শিশু নৃত্যশিল্পীদল ও একাডেমির নৃত্যশিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় ‘প্রত্যয় হাতে হাতে’। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলরুবা সাথী এবং সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পী এ শিল্পযজ্ঞে অংশগ্রহণ করে। বাংলাদেশি শিল্পী হলেন ১৪৯ জন এবং বিদেশি শিল্পী হলেন ৩৪৪ জন।
নির্বাচিত শিল্পকর্মের মধ্য থেকে ৫ সদস্যের জুরি বোর্ড ৯ জনকে পুরস্কারের জন্য মনোনিত করে। জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)।
জুরি বোর্ডের সভাপতি বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ‘গ্র্যান্ড পুরস্কার’ প্রাপ্ত ৩ জন শিল্পীর প্রত্যেককে ৫ লক্ষ টাকা এবং ‘সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত’ ৬ জনকে প্রত্যেককে ৩ লক্ষ করে অর্থ মূল্য, ক্রেষ্ট, স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করা হয়।
 

রিটেলেড নিউজ

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক::  ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত


জয়ার বড় চমক আসছে

জয়ার বড় চমক আসছে

বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত


কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত


সিনেমা হলগুলোতে প্রাপ্তবয়স্কদের দৃশ্য সম্বলিত ঈদের ছবি বন্ধ হয়নি এখনো

সিনেমা হলগুলোতে প্রাপ্তবয়স্কদের দৃশ্য সম্বলিত ঈদের ছবি বন্ধ হয়নি এখনো

বিনোদন ডেস্ক : : বিনোদন  ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক  আক...বিস্তারিত


ঈদে আসছে ৭ পর্বের দেনা পাওনা

ঈদে আসছে ৭ পর্বের দেনা পাওনা

জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর