শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২৩-০১-০৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বিলের পানি থেকে ভাসমান অবস্থায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। সে গত ৩ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রোববার(৮জানুয়ারি) বেলা ১০ টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের হলহলি বিলের পানিতে ওই দিন তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ।
পরে ইসলামপুর থানায় খবর দিলে ওসি মাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ইসলামপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, প্রতিবন্ধী ওই বৃদ্ধা মহিলা পাথর্শী ইউনিয়নের পাথর্শী পশ্চিমপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের স্ত্রী। মৃত রাশেদা বেগম ৩ ছেলে ও ৩ মেয়ের জননী।
এর আগে আরো কয়েক বার সে নিখোঁজ হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited