চট্টগ্রাম   বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

হোমনায় ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০২ পিএম, ২০২৩-০১-০৯

হোমনায় ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা :কুমিল্লার হোমনায় ৬ তলা থেকে লাফিয়ে পড়ে মিলা আক্তার (১৩) নামে এক মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আশেপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সে উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
জানা যায়, তার মা মরিয়ম এ বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকুরি করেন। এর ওপর তলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে লফিয়ে পড়ে আত্মহত্যা করে।
তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম বলেন, মিলা মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচতজনদের মতে তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত মাঝেমধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।
তার ফুফাতো ভাই হাবিবুর রহমান জানান, মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনী ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
ঘটনাস্থল থেকে পুলিশের এস আই সেলিম চৌধুরী জানান,
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। সে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত। প্রাথমিকভবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর