শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৫ পিএম, ২০২৩-০১-১০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে মঙ্গলবার (১০জানুয়ারি) গংগাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামপুর সদর,বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত ২হাজার৩শত শিশুদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল শিশুদের হাতে কম্বল তুলে দেন। সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার,সজল গোমেন, পারি’র ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল,বোরহান উদ্দিনসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited