শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৯ পিএম, ২০২৩-০১-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)। আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়ায় প্রথম বিবাহবিচ্ছেদের কিছুদিন পরই উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুন উপজেলার বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপন কারীকে দ্বিতীয় বিয়ে করেন। তবে বিয়ের আগ থেকেই নুর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে সেতু খাতুনের পরকীয়া চলে আসছিল।
এ অবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাতে নুর ইসলাম ও শফিকুল ইসলাম সেতুকে তার স্বামীর বাড়ি থেকে ঘাটিনা ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে তারা শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইলে তাদের মধ্যে একজনকে বিয়ে করার জন্য চাপ দেন সেতু। বিয়ে না করলে তাদের দুইজনের বাড়িতে গিয়েই অশান্তি সৃষ্টির হুমকি দেন তিনি।
এ সময় নুর ইসলাম ও শফিকুল তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ওই রাতেই একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে সেতু খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited