চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে চলছে করতোয়া-তালমা নদীর পাড় কাটার মহোৎসব

পঞ্চগড়ে চলছে করতোয়া-তালমা নদীর পাড় কাটার মহোৎসব

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৭ পিএম, ২০২৩-০১-১৭

পঞ্চগড়ে চলছে করতোয়া-তালমা নদীর পাড় কাটার মহোৎসব

মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার করতোয়া-তালমা নদীর পাড় কাটার মহোৎসবে মেতেছেন একশ্রেণীর অসাধু বালু ব্যাবসায়ী।এসব অসাধু বালু ব্যবসায়ী তালমা ও করতোয়া নদীর পাড় ভ্যাকু,ট্রাক্টর মাধ্যমে অবাধে কাটছে।দেখে মনে হবে যেন মাটি কাটার উৎসব চলছে নদী পাড়ে ।এতে হুমকিতে ফসলি জমিসহ ঘরবাড়ি ও সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের বাঁধ।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে,সদর উপজেলার নলকুড়া এলাকার একটি বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে করতোয়া নদীর বাঁধ ঘেষে ভ্যাকু মেশিন দিয়ে রাতের আধাঁরে বালু কেটে বিক্রি করছে। তালমা ডিয়াবাড়ি এলাকায় তালমা নদীর পাড় কেটে ট্রাক্টরে নেয়া হচ্ছে। একই চিত্র ফুলতলা কাঁটাবাড়ি ফরেস্ট এলাকায়। তবে তালমা ডিয়াবাড়ি এলাকায় পাড় কাটা ট্রাক্টরের শ্রমিকরা জানিয়েছেন, তাদের পরিবহন মালিক আলিম একই এলাকার নুরু এমপি নামের এক ব্যক্তির কাছে ক্রয় করে নিয়েছেন। স্থানীয় সিদ্দিক,করিমুল, আলতাব জানান, এভাবে নদীর পাড়ের মাটি কেটে নিলে বর্ষার মৌসুমে পানি ঢুকে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবে।এতে ঘরবাড়ী, ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে।নদীর পাড় কাটার এ উৎসব বন্ধ সহ এর সাথে জড়িত অসাধু বালু ব্যাবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবী জানান তারা। এদিকে পরিবেশ বিদদের কাছে জানা যায়, এভাবে কোনরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া যত্রতত্র নদীর পাড় কাটলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। এতে আশেপাশের ফসলি জমি,বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। এসব নদীর পাড় কাটা বন্ধ করতে ব্যার্থ হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার পরে পাহারা বসানো হয়েছে এবং প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর