শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:০২ পিএম, ২০২৩-০১-১৮
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে এলাকাবাসী। এ সময় তারা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে ওই দুই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মৃত ওই ব্যবসায়ী গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৪০)। তিনি একজন সুতা ব্যবসায়ী। বুধবার (১৮ জানুয়ারি) বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন রবিউলের মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও পরে ঢাকা ময়মনসিংহ-মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ভোগড়া এবং বাইপাস এলাকায় ব্যাপক ভাঙচুর করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) চৌধুরী তানভীর হোসেন জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। একপর্যায়ে তিনি ভোগড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কিন্তু এলাকাবাসী ধারণা করছে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে। আসলে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা যায়। এই ঘটনা জের ধরে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশবক্সও ভাঙচুর করে। একই সঙ্গে তারা পুলিশের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
অপরদিকে গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মো. রবিউলের (৪০) মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-কমিশনার আবু তোরাব বলেন, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited