শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১৩ পিএম, ২০২৩-০১-১৯
ফজলুল করিমঃ এশিয়ান টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাব নিজস্ব হলরুমে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাব’র সভাপতি নুরুল ইসলাম’র সভাপতিত্বে
এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ইউসুবুর রহমান’র;সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ বাহারুল আলম বাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন,জৈন্তাপুর সাইট্রাস গবেষণা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা জটুন চন্দ্র সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, বিশিষ্ট সমাজসেবী নূরুল আমিন কন্ট্রাক্টার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান।
সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তিতে এই মিডিয়া দেশ ও জাতির কল্যাণে আরও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করে যাবে। বর্ষপূর্তিতে এশিয়ান টেলিভিশনের সকল সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাই-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, সংবাদকর্মী সাইফুল ইসলাম বাবু, সাইদুল ইসলাম ও মো: সাজউদ্দিন সাজু।
শুভেচ্ছা বক্তব্যে এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং তিনি প্রতিষ্টানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ সিআইপি’র সুস্থ্য কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited