শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২৩-০১-২১
এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা, পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), উপজেলা আওয়ামী লীগের সদস্য এম ওয়াজেদ আলী (৬৮) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন । গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তার পথরোধ করে উপর্যুপরি মাথা, কাঁধে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের লালমনিরহাট জেলার সাবেক ডেপুটি কমান্ডার এম ওয়াজেদ আলী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আবিদ আলীর ছোট ভাই এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের মামা ।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited