চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উন্মোচিত হল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর পোস্টার

উন্মোচিত হল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর পোস্টার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৮ পিএম, ২০২৩-০১-২১

উন্মোচিত হল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর পোস্টার

 বিহারী চাকমা : উন্মোচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনেবাংলা ভাষায় আয়োজিত সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব' আমার ভাষার চলচ্চিত্র'এর ২১ তম আসরের পোস্টার। বাংলালিপি, বর্ণ ও বাঙ্গালি সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এইপোস্টারের মাধ্যমে। 
বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সালে ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্তিতে এ উৎসবের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত এ উৎসবের ২০ টি আসর সাফল্যের সাথে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সেই ধারাবাহিকতায় এবার সংগঠনটি টিএসসি প্রাঙ্গণে আয়োজন করতে চলেছে উৎসবের ২১তম আসর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’।
মানব সভ্যতার অন্যতম আশীর্বাদ যোগাযোগের সুযোগ; ভাষা। 
নিরর্থক ধ্বনি থেকে অর্থপূর্ণ ধ্বনির এই যাত্রা অনেক বছরের। ধ্বনিকে লিখিতরূপ দান করতে মানুষ গুহাচিত্রের যুগ থেকে লিপির যুগে প্রবেশ করে। এই লিপিগুলো নির্দিষ্ট কোনো জনপদের দৃশ্যমান উপাদানের অনুপ্রেরণায় রূপ লাভ করে। বাংলা ও এরব্যতিক্রম নয়। বাংলা লিপি তৈরিতে এই অঞ্চলের প্রাণ-প্রকৃতি, খেলার উপকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন লোকজ উপাদান ভূমিকা রেখেছে।
লিপিকারদের মতোই একটি শিশুর যখন বর্ণপরিচয় হয় তখন সে চারপাশের বস্তুর ধারণার আশ্রয় নেয়। তাই, ‘আ’ তে ‘আতা’ কিংবা ‘ম’ তে ‘মা’ এর মতো বাস্তব ধারণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাষা শিক্ষা শুরু করা হয়। শৈশবে ভাষা শেখার মধুর অভিজ্ঞতা ও বাংলা লিপি তৈরিতে লোকজ উপাদানের অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯-এর পোস্টার।
আগামী ৫-৭ ফেব্রুয়ারি, টিএসসিতে আয়োজিত হতে চলেছে বাংলাভাষার সিনেমার সবথেকে বৃহৎ এইআসর। প্রতিবারের মতো এবারও এই উৎসব সাজানো হবে সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে। উৎসব জুড়ে থাকবে চলচ্চিত্রপ্রেমী আর সিনেমার কলাকুশলীদের বিচরণ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর