শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৩-০১-২১
মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা থানার কমিটি ঘোষণা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা থানা কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে উপস্থিত সকল কাউন্সিলরদের সমর্থনে দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারকে মুরাদনগর উপজেলা কৃষক লীগের সভাপতি,মো: হাছান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মাহফুজুর রহমান বাকিরকে সাধারন সম্পাদক ও চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা আল কবির বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সভাপতি, আব্দুল কাইউম সরকারকে সিনিয়র সহ সভাপতি, আবু বকর সবুজকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ উপজেলা ও বাঙ্গরা বাজার থানার নতুন কমিটি ঘোষনা করা হয়।
শনিবার দুপুরে উপজেলার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা কৃষকলীগ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এ সময় প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাকির ও জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাংবাদিক শাহেদুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ'লীগের সভাপতি ম. রুহুল আমিন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কোষাধ্যক্ষ নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আলফাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মুরাদনগর উপজেলা আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, উত্তর জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের প্রমূখ।এর আগে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত সন্মেলনের উদ্বোধন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited