শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ১২:১৩ পিএম, ২০২৩-০১-২৪
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত অটোরিকশাসহ চোর চক্রের ০৪ জন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছ পুলিশ।
এসময় চোরাইকৃত ১টি ব্যাটারীবিহীন অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই যাওয়া ০১টি ব্যাটারী বিহীন অটোরিক্সা উদ্ধার এবং চোর চক্রের ৪ জন অটো চোরকে গ্রেফতার করা হয়। গত ১৬/০১/২০২৩ তারিখ, সন্ধ্যায় আখাউড়া পৌরসভার অন্তর্গত সড়ক বাজারস্থ রেলওয়ে মসজিদের সামনে পাকা রাস্তার পাশ থেকে ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হয়ে যায়। অটোরিকশার মালিক আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির মনিয়ন্দ দিঘীর দক্ষিনপাড় এলাকার বাসিন্দা মৃত সায়েব আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া(৩৬)। এসআই (নিরস্ত্র) আবু ছালেক ও সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন ও ফোর্সের সহায়তায় ১টি টিম আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা ভূইয়া বাড়ির মৃত বাবুল ভূইয়া প্রকাশ মিন্টুর ছেলে টিপু মিয়া(৩০) ও একই গ্রামের কোড্ডা মধ্যপাড়া ভূইয়া বাড়ির ইকবাল ভূইয়ার ছেলে রেহান ভূইয়া প্রকাশ রায়হান ভূইয়া(২৯),বাদল ভূইয়ার ছেলে মোঃ সাদ্দাম ভূইয়া(২৫) এবং আবুল হোসেন ভূইয়ার ছেলে সাদিম ভূইয়া(২১) কে ০১টি চোরাই যাওয়া অটোরিক্সা যা ব্যাটারীবিহীন সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited