শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫০ পিএম, ২০২৩-০১-২৪
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর।। রংপুরে ২৩ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি (এমপি) মহোদয় রংপুরের পীরগাছা থানায় অনুষ্ঠিত " শীতবস্ত্র বিতরণ " অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পীরগাছা উপজেলার ০৮টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি মহোদয়ের পীরগাছা থানায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর মহোদয়। শুভেচ্ছা প্রদান শেষে মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। সম্মাননা গ্রহন শেষে প্রধান অতিথি মহোদয়, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পীরগাছা থানা সহ জেলা পুলিশের সার্বিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সভাপতি জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর মহোদয় গ্রাম পুলিশদেরকে আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান প্রেক্ষাপটে আরও পেশাদারিত্ব ও জোর তৎপরতা নিয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং সেই সাথে গ্রামের সকল প্রকার অপরাধের তথ্য দিয়ে থানার পুলিশকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। গ্রাম এলাকায় রাত্রিকালীন চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। শীতের মৌসুমে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকলে রাত্রীকালীন ডিউটি করা গ্রাম পুলিশদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্য শীতবস্ত্র পেয়ে গ্রাম পুলিশরা অত্যন্ত খুশি ও আবেগাপ্লুত। অনুষ্ঠানে সে সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ এবং অতিরিক্ত দায়িত্বে ডিএসবি ও সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ মাসুমুর রহমান, অফিসার ইনচার্জ, পীরগাছা থানা, রংপুর সহ স্থানীয় রাজনীতিবিদ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited