শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২৩-০১-২৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভাতেও এসব ঘটনা রোধে আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারী বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এছাড়া এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
গত শুক্রবার রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে তিন বাড়িতে ডাকাতি, শনিবার দিনদুপুরে হোমনা গৌরীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এসব ঘটনায় অপরাধী কেউ ধরা না পড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চুরির বিষয়টি গতকাল বুধবার সকালে থানাকে অবহিত করলে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম জানান, ‘আজ (গতকাল) বুধবার সকালে অফিসে এসে দেখি- কয়েকটি ফাইল কেবিনেট ও আলমারী তছনছ করে যাবতীয় কাগজপত্র মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অফিসের একটি ডেস্কটপ কম্পিউটার ও সিপিও নেই। অফিসের পাশের দাপ্তরিক কক্ষের জানালার গ্রিলের একটি অংশ ভেঙে চোরেরা ভেতরে ঢুকে নিচ তলা এবং দোতলায় চুরি ও ফাইলপত্র তছনছ করে। সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা এসেছেন, সবকিছু দেখে গেছেন।
উপজেলা পরিষদের চুরির ঘটনা পরিদর্শনে এসে ইন্সপেক্টর (তদন্ত) রিপনা বালা বলেন, ‘চুরিই মনে হচ্ছে। অফিসের জানালার এক পাশের একটি গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে এমনটি করা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited