চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনা উপজেলা পরিষদ কার্যালয়ে গ্রিল কেটে চুরি 

হোমনা উপজেলা পরিষদ কার্যালয়ে গ্রিল কেটে চুরি 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩০ পিএম, ২০২৩-০১-২৫

হোমনা উপজেলা পরিষদ কার্যালয়ে গ্রিল কেটে চুরি 

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভাতেও এসব ঘটনা রোধে আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারী বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এছাড়া এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ মানুষ। 
গত শুক্রবার রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে তিন বাড়িতে ডাকাতি, শনিবার দিনদুপুরে হোমনা গৌরীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এসব ঘটনায় অপরাধী কেউ ধরা না পড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চুরির বিষয়টি গতকাল বুধবার সকালে থানাকে অবহিত করলে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম জানান, ‘আজ (গতকাল) বুধবার সকালে অফিসে এসে দেখি- কয়েকটি ফাইল কেবিনেট ও আলমারী তছনছ করে যাবতীয় কাগজপত্র মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অফিসের একটি ডেস্কটপ কম্পিউটার ও সিপিও নেই। অফিসের পাশের দাপ্তরিক কক্ষের জানালার গ্রিলের একটি অংশ ভেঙে চোরেরা ভেতরে ঢুকে নিচ তলা এবং দোতলায় চুরি ও ফাইলপত্র তছনছ করে। সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা এসেছেন, সবকিছু দেখে গেছেন।
উপজেলা পরিষদের চুরির ঘটনা পরিদর্শনে এসে ইন্সপেক্টর (তদন্ত) রিপনা বালা বলেন, ‘চুরিই মনে হচ্ছে। অফিসের জানালার এক পাশের একটি গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে এমনটি করা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর