শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০২ পিএম, ২০২৩-০১-২৫
বিহারী চাকমা(রাঙ্গামাটি) : রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে কাঠবোঝাই একটি ট্রাকে গুলির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের দেপ্পাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি কাঠবোঝাই ট্রাক রাঙামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে সড়কের দেপ্পাছড়ি এলাকায় পৌঁছালে পাহাড়ের ভেতর থেকে অতর্কিত গুলি করা হয়। পরে অস্ত্রসহ কয়েকজনকে সড়ক ধরে আবার পাহাড়ে চলে যেতে দেখা যায়।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল আরিফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, গাড়িতে মোট ২৫-৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে আমাদের মনে হয়, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করব। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে।
রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম খান বলেন, ট্রাকটি রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকে গুলি করা হয়। তবে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ কোন চাঁদা দাবি করেনি বিধায় চাঁদার কারণে গুলি করা হয়েছে এটা নিশ্চিত ভাবে বলতে পারছি না।
রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এভাবে যদি দিনে দুপুরে গাড়িতে গুলি করা হয় তবে আর আমরা কিভাবে বাঁচব? আমাদের গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। এভাবে হামলা ও চাঁদাবাজি চলতে থাকলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। গাড়িটির মালিক নুরুল আমিন বলে জানা গেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited