শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২৩-০১-২৮
মোঃ মাহামুদুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধারের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে (২৬ জানুয়ারী) রাতে একজনকে আটক করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ।পঞ্চগড় জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর তত্বাবধানে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার চৌকস সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদঘাটন ও আসামি আটকের অভিযানে চালিয়ে ২৪ ঘন্টা না পেরুতেই হত্যাকন্ডের সাথে জরিত ইউনিয়ন এর ছোপাগছ গ্রাম হতে ২৬ তারিখ ভোররাতে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি হতে মোঃ দিদার আলী (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত দিদার আলি সদর ইউনিয়নের গরিয়াগছ গ্রামের সাবদার আলীর ছেলে।এর আগে তেঁতুলিয়া উপজেলার যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে মাছ ব্যবসায়ি মোঃ কামরুল ইসলাম (৩৫) কে গত ২৩শে জানুয়ারী থেকে খুজে না পেলে এ বিষয়ে কামরুলের পরিবার (২৫ জানুয়ারী) থানায় জিডি করে।জিডির ৪ ঘন্টার মধ্যে, তেঁতুলিয়া দেবনগর ইউপির ধানশুকা নামক স্থানের চা বাগানের ড্রেন হতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।এবিষয়ে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টা না পেরুতেই একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামি দিদার আলী মডেল থানায় স্বীকারোক্তিমুলক জবান বন্দি দিয়েছে বলে জানান তিনি।এরপর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এবিষয়ে মৃত কামরুলের পিতা জব্বার বাদি হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১৭।সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত জরিতদের আটক করে সাধারণ মানুষের মনে যায়গা করে নিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।এভাবে চলতে থাকলে, যেমন বাড়বে পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগনের আস্থা, তেমনি কমবে অপরাধ প্রবনতা বলে মনে করেন সচেতন মানুষ। তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সহ থানার সকল অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন থানার অন্তর্গত সাধারণ মানুষ।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited