শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৮ পিএম, ২০২৩-০১-২৯
বিহারী চাকমা : রবিবার (২৯ জানুয়ারি ২০২৩) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা উন্নয়ন কমিটির সভা চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোঃ শিবলী নোমান, জেলা ট্যুরিষ্ট পুলিশের মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি) হাইকোর্টের নির্দেশে কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি সভায় উপস্থাপন করেন এবং এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সহকারি পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান যে, ইতোমধ্যে রাজস্থলী ও লংগদু উপজেলায় নতুন ফায়ার স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যথাশীঘ্র সম্ভব এ নতুন ফায়ার স্টেশন উদ্বোধন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিশনার গার্ল গাইডস্ এসোসিয়েশন জানান যে, ২-৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে ভারতের মধ্য প্রদেশে অনুষ্ঠিতব্য ২৪তম আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্পে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৩ জন গাইড বিভিন্ন ক্যাটাগরিতে এডভেন্সার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন কলেজ ক্যাটাগরীতে রেঞ্জার সিদ্ধাঙ্গনা চাকমা, বিজ্ঞ পার্টিতে আসামবস্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জুনি চাকমা এবং রানী দয়াময়ী স্কুলের ছাত্র গাইডার চন্দ্র চাকমা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জানান যে, রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪ জন শিশু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে দেশাত্ববোধক সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে প্রজ্ঞা চাকমা এবং দ্বিতীয় হয়েছে পুরেন্তি চাকমা, জাতীয় পর্যায়ে অভিনয়ে তৃতীয় হয়েছে তাইফা তাবাসসুম এবং উচ্চাংগ সংগীতে তৃতীয় হয়েছে পৃথ্বিরাজ সাহা।
নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিতরণ বিভাগ জানান যে, বিদ্যুৎ বিভাগে এখন গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এখন থেকে গ্রাহকসেবা সংক্রান্ত যে কোন বিষয়ে ১৬২০০ নাম্বারে ফোন করা যাবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় সাংসদ জনাব দীপংকর তালুকদারের মহান জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব মোতাবেক পার্বত্য এলাকার হেডম্যান কার্বারীদের সম্মানী বিদ্যমান হারের দ্বিগুণ করার জন্য সরকার সম্মতি জ্ঞাপন করেছে। বিষয়টি কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে আনুষঙ্গিক কার্যক্রম চলছে এবং খুব শীঘ্র বর্ধিত হারে ভাতা প্রদান শুরু হবে।
বিভাগভিত্তিক আলোচনায় বিভিন্ন দপ্তর প্রধানগণ আলোচনায় অংশ নেন এবং স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited