শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২৩-০১-২৯
আন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল আলবার্টা, কানাডা, জানুয়ারি ২৮, ২০২৩ -কানাডার আন্তর্জাতিক দাতব্য সংস্থা "স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন" আজ সন্ধ্যায় তাদের নির্বাহী পরিষদ বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের সাথে বাংলাদেশের উপকূলীয় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার জন্য আশু প্রকল্প গ্রহণের বিষয়ে জরুরী এক আলোচনায় মিলিত হয়.এতে সভাপতিত্ব করেন সাহিত্যিক মাহফুজ এনাম।
সম্মানিত অতিথি কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদকে পরিচয় করিয়ে দেন স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন যুগ্ম সম্পাদক একরামুল আজিম, মাসুদ রানা সরকার ও মোয়াজ্জেম হোসেন।
আলোচনায় অংশ নিয়ে অতিথি দেলোয়ার জাহিদ বলেন, বাংলাদেশে সমুদ্র অর্থনীতি একটি সম্ভাবনাময় খাত যা দেশকে একটি স্মার্ট বাংলাদেশ গঠন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি দারিদ্র বিমোচন, অশিক্ষা দূর, চিকিৎসা সুবিধা প্রদান সহ উপকুলীয় ১৯টি জেলার মানুষের জীবন মান উন্নয়নের জন্য কিছু কৌশলগত পরিকল্পনা সভায় তুলে ধরেন। বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের "কোস্টাল ১৯" গ্রূপের সাথে একাত্ম হয়ে কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সাবেক মহাপরিচালক (চলতি দায়িত্ব) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, প্রফেসর ড. আব্দুল জলিল চৌধুরী সহ স্থানীয় উপকূলবাসীর সাথে সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করে উপকুলীয় ১৯ জেলার মানুষের অবর্ননীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
একরামুল আজিম বলেন স্বাধীনতা যুদ্ধের একজন বীর সৈনিক দেলোয়ার জাহিদকে স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন তাদের দারিদ্র বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাথে পেয়ে গর্বিত। তিনি একটি বিশেষ প্রকল্প কমিটি গঠন করে কাজ শুরু করার আহ্বান জানান।
মাসুদ রানা সরকার অতিথি দেলোয়ার জাহিদ স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের কাছে প্রকল্পের যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।
স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেনকে এক্স-অফিসিও সচিব/লিড ও বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়. এতে রয়েছেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী, প্রফেসর ড. আব্দুল জলিল চৌধুরী, মাসুদ রানা সরকার (কোষাধ্যক্ষ/এস.টি.এইচ) পরিবেশবিদ ও মৎস্য বিজ্ঞানী ড. আশরাফুল আলম, মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আহসান মানিক(ইউএনবি) সাংবাদিক শামসুল হাবীব, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন (বাসস), কক্সবাজার ভ্যালু চেম্বার গ্রুপের একজন প্রতিনিধি প্রমুখ
কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন কক্সবাজারে সমুদ্র উপকূল দূষণকারী বর্জ্য অপসারণ প্রকল্পের জন্য অর্থ সংকুলান এবং প্রকল্পটি বাস্তবায়নে কর্ম্মসূচি নেয়ার কথা ঘোষণা করেন, গ্রামীণ ও উপকুলীয় এলাকায় ১২টি মেডিকেল ক্যাম্প স্থাপন, সহ দক্ষ ও পেশাদার দিয়ে ওয়েবসাইট এবং সামাজিক মিডিয়ায় প্রকল্প কর্ম্মসূচিগুলোকে তুলে ধরার ও সিদ্ধান্ত হয়.
সভার সভাপতি সাহিত্যিক মাহফুজ এনাম উদ্যোগের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited