চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্যারিয়ার গঠনে জাহাজ নির্মাণ শিল্প

ক্যারিয়ার গঠনে জাহাজ নির্মাণ শিল্প

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:১৪ পিএম, ২০২৩-০২-১৫

ক্যারিয়ার গঠনে জাহাজ নির্মাণ শিল্প

মেরিনার আবু ফাতাহ মোহাম্মদ কতুব উদ্দিন (নাজিম) :  আপনি কি ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রকৌশলী? চাকরির ক্ষেত্রে প্রবেশের অপেক্ষায় রয়েছেন? উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার ভেবে থাকা খাতগুলোর সঙ্গে আরেকটি সম্ভাবনাময় খাত যোগ করতে পারেন। সেটি হলো ‘জাহাজ নির্মাণ শিল্প’।

বাংলাদেশের অর্থনীতিতে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের অন্তর্ভুক্ত জাহাজ নির্মাণ শিল্পে নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এ খাতের কাজে শুধু দেশেই সুযোগ নয়, বিদেশেও রয়েছে। জাহাজ নির্মাণ শিল্পের কাজগুলো মূলত টেকনিক্যাল বিষয়। এ কারণে প্রকৌশল বিষয়ে পড়া লোকদের এখানে কাজের ভালো সুযোগ রয়েছে।

জাহাজ নির্মাণের ক্ষেত্রে মূলত নেভাল আর্কিটেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার বেশি লাগে। ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট-উভয় ধরনের প্রকৌশলীরই দরকার পড়ে। তবে দেশে বর্তমান অবস্থায় ডিপ্লোমা ডিগ্রিধারীদের কাজের সুযোগ এখনো তুলনামূলক বেশি রয়েছে।

এ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়, এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, নিয়োগের ক্ষেত্রে সাধারণত সব চাকরিপ্রত্যাশীকে ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতার ওপর একটি প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। সেখানে থেকে প্রত্যাশিত নম্বর অর্জনকারীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরীক্ষায় চাকরিপ্রত্যাশী জাহাজ নির্মাণসংশ্লিষ্ট যে বিষয়ে কাজ করবেন, সেই বিষয়ে তাঁর দক্ষতা ভালোভাবে পরখ করে দেখা হয়। লোক নিয়োগের জন্য বিভিন্ন পত্রিকার পাশাপাশি অনলাইন পোর্টালগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়।

এসব ক্ষেত্রে শিক্ষাজীবনে অর্জিত ফল (একাডেমিক রেজাল্ট) অনেক গুরুত্ব বহন করে, ভালো  একাডেমিক রেজাল্টের বিষয়টির গুরুত্বসহকারে দেখা হয়। তবে লোক নিয়োগ করতে গিয়ে দেখা গেছে, খুবই ভালো ফল অর্জন করেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে তেমন দক্ষ নন। আবার ভালো একাডেমিক ফল না করে মোটামুটি ফল নিয়ে ভালো করেছেন। তবে, প্রার্থীকে অর্জিত ফলের সঙ্গে অবশ্যই বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।

কাজে যোগদানের সময়ের সম্মানির ক্ষেত্রে বাংলাদেশের শিপইয়ার্ড সাধারণত সদ্য পাস করা  ডিপ্লোমাধারীদের মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা সম্মানি দেন। আর গ্র্যাজুয়েট  ডিগ্রিধারী মাসে ২৫    থেকে ৩০ হাজার টাকা সম্মানি পান। এ ছাড়া কোম্পানির নিয়মানুযায়ী তাঁরা অন্যান্য সুবিধা পান। প্রতিষ্ঠানগুলো প্রতিবছরই কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ দেয়। অভিজ্ঞ প্রার্থীরা যোগ্যতা  অনুযায়ী আরও বেশি বেতন পান। বাংলাদেশে এ খাতের সম্ভাবনার প্রবল।বাংলাদেশ থেকে আনন্দ শিপইয়ার্ড ,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড  ও কর্নফুলি শিপইয়ার্ড ইতিমধ্যেই বিদেশে জাহাজ রপ্তানি করেছে। এ ছাড়া দেশে আরও অন্তত আটটি শিপইয়ার্ড রপ্তানি উপযোগী জাহাজ নির্মাণ করার মতো সক্ষমতা অর্জন করেছে। সরকারি ডকইয়ার্ডের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে ১০০টির বেশি ছোট ও মাঝারি ধরনের ডকইয়ার্ড গড়ে উঠেছে। কাজেই দিন দিন এ খাতে কাজের সুযোগ বাড়ছে।

বিদেশে এ শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর, কাতার, সৌদি আরবসহ নৌপথে আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত অনেক দেশেই চাকরি সুযোগ রয়েছে। সিঙ্গাপুরের মতো দেশগুলোতে অভিজ্ঞ কর্মীদের ভালো বেতন দেওয়া হয়। দেশের চেয়ে কয়েক গুণ বেশি বেতন পাওয়া যায়। দেশে এ খাতে দু-তিন বছর কাজ করলেই তাঁর সামনে আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ উন্মুক্ত হয়ে যায়। কাজেই এ খাতে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেই পারেন!

 

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত


ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর