চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট : শিক্ষা ব্যবস্থা বেহাল 

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট : শিক্ষা ব্যবস্থা বেহাল 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৭ পিএম, ২০২৩-০২-১৫

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট : শিক্ষা ব্যবস্থা বেহাল 

মিজানুর রহমান,কুড়িগ্রাম : কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩ শত ৬৬ টি পদ শূন্য রয়েছে। ফলে ঐ সকল বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। 
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট ১হাজার ২শত ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ৩ শত ৬৬ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এরমধ্যে ২০১৭ সাল থেকে ২শ ৩৪টি বিদ্যালয়ে ১জন করে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেয়া হয়। কিন্তু এখনও প্রধান শিক্ষক বিহীন রয়েছে ১শ ৩২টি বিদ্যালয়। ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে এসকল বিদ্যালয়গুলো। অন্যদিকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষকরাই একসাথে দুটি দায়িত্ব পালন করলেও পচ্ছেন না কোন সুযোগ-সুবিধা ও মর্যাদা। এ বিষয়ে নেই সরকারি নির্দেশনাও। হতাশার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন তারা। এ অবস্থায় বিঘ্নিত হচ্ছে সহকারী শিক্ষকদের তদারকি, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রমেও। 
কুড়িগ্রাম সদরের   করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক নুরজাহান বেগম বলেন, আমরা হতাশা নিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছি। দ্রুত সরকারি গেজেট প্রকাশ করে আমাদের সম্মান রক্ষা করা হোক। 
অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২ বছর আগে মৃত্যু বরণ করলেও ঐ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদটি শূন্য রয়েছে। এ বিদ্যালয়ে চলতি দায়িত্বও দেওয়া হয়নি কাউকে। ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিয়ে কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি শিক্ষক সংকটের কারণে ৯জন শিক্ষকের স্থলে ঐ বিদ্যালয়ে এখন ৫ জন শিক্ষক দায়িত্ব পালন করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন রেবেকা সুলতানা জানান সহকারী শিক্ষক সংকট কারনে  বিঘ্নিত হয়ে পড়েছে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। 
কোমলমতি শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে শিক্ষক পদায়ন সহ প্রধান শিক্ষক পদ টি সমাধানের দাবি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন। , মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম  ক্ষোভ প্রকাশ করে বলেন 
সংশ্লিষ্ট দপ্তরে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকের পদ পূরণের জন্য বারবার আবেদন করেও কোন কাজ হয়নি।  
জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দিন রুবেল  বলেন প্রাথমিক বিদ্যালয় গুলির নানান সংকটের কারনে   শিক্ষা ব্যবস্থা  হুমকিতে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন জেলা সদরের চেয়ে আরো নাজুক পরিস্থিতিতে রয়েছে চরাঞ্চল সহ দূর্গম এলাকার বিদ্যালয়গুলো।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম প্রধান শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, সংকটের বিষয় দ্রুত সমাধান করা হবে। উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে।
জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে  ছাত্রছাত্রীদের পাঠদান নিশ্চিত করতে দ্রুত প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকের শুন্য পদ পুরণে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ এমন  জোর দাবি জানান  শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর