চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাইবান্ধায় পহেলা ফাগুনে গানে গানে দর্শক মাতিয়েছেন রোমানা

গাইবান্ধায় পহেলা ফাগুনে গানে গানে দর্শক মাতিয়েছেন রোমানা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৮ পিএম, ২০২৩-০২-১৫

গাইবান্ধায় পহেলা ফাগুনে গানে গানে দর্শক মাতিয়েছেন রোমানা

আতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন বহুব্রীহির আয়োজনে গাইবান্ধা পৌর পার্কের কড়াইতলায় মঙ্গলবার রাতে পহেলা ফাগুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে রোমানা ইসলামের একক সঙ্গীত সন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। ভাষা শহীদদের স্মরণ করে শুরুতেই দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 
এরপর  ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ কালজয়ী গান দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী রোমানা ইসলাম।  তারপর "মনে কর আমি নেই বসন্ত এসে গেছে,  ধীকো ধীকো ধীকো মইশাল রে, একবার যদি কেউ ভালবাসত, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা, অন্তরেতে দাগ লাগাইয়া রে সহ একাধারে চৌদ্দটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে গাইবান্ধার অন্যতম শব্দযন্ত্র প্রতিষ্ঠান শব্দঘরের প্রতিষ্ঠাতা জাকির হোসেন রাজাকে সম্মাননা জানানো হয়। দীর্ঘ সময় ধরে জেলার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের বিভিন্ন আয়োজনে ব্যবসায়িক চেতনা থেকে বেরিয়ে তিনি সকলের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকায় তাকে এ সম্মাননা দেয়া হয়। শিল্পী রোমানা ইসলাম ও জাকির হোসেন রাজার হাতে উত্তরীয়, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন প্রধান অতিথি মাহাবুব আরা বেগম গিনি। 
এ সময় হুইপ গিনি অনুষ্ঠানে উপস্থিত গাইবান্ধাবাসীকে বসন্তের শুভেচ্ছা জানান। তাঁর বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। দেশ ও নিজেদের স্মার্ট করে তুলতে হলে সাংস্কৃতিকে লালন,ধারন করতে  হবে। সুস্থ বিনোদন মানুষকে সুস্থ জীবন যাপন করতে শেখায়। আর সুস্থ জীবন শক্তিশালী রাষ্ট্র গড়ার অন্যতম সহায়ক। তাই দেশীয় সংস্কৃতি চর্চায় সকলকে সচেষ্ট হতে হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সংস্কৃতজন ফারুক শিয়র চিনুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। 
সাংস্কৃতিক এ আয়োজনে হুইপ গিনির উপস্থিতি বহুব্রীহিকে আগামী দিনে আরও গতিশীল করবে জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও অনুষ্ঠান আহবায়ক ডা. জাহিদুল হক লিটন, সদস্য সচিব মানিক বাহার।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর