শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২৩-০২-১৫
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক পটুয়াখালী অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম পারভীন প্রমূখ। সভার শুরুতেই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১৮জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বাংলাদেশ কৃষি ব্যাংক পটুয়াখালী অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের ও দুমকি শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিম কৃষি ব্যাংকের পার্সোনাল লোন, অনলাইন সেবাসহ বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং কৃষি ব্যাংকে লেনদেন করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। এ সময় উপজেলার প্রায় ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নতুন যোগদানকৃত ১৮ জন সহকারী শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited