শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২১-০১-২৮
মোহাম্মদ শাহ্আলম শফি কুমিল্লা : কুমিল্লা জেলার পুলিশ সুপার মো.ফারুক আহমেদ গতকাল ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো.ফারুক আহমেদ জানান, গত ২৪ জানুয়ারি ছিনতাইকারী চক্রের সদস্যরা বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপক (সমন্বয়) মো.মোর্শেদ আজম বাকী বিল্লাহকে কুমিল্লার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকা থেকে যাত্রী হিসেবে প্রাইভেট কারে তোলে। এরপর দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছলে ওই চক্রের সদস্যরা বাকী বিল্লাহর উপর নির্যাতন চালিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে দাউদকান্দির সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের সামলে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় ওইদিন রাতেই দাউদকান্দি থানায় একটি মামলা হয়। কিন্তু মামলাটি একেবারেই রহস্যহীন ছিল। পরে একটানা অভিযান ও প্রযুক্তির ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ওই ঘটনায় জড়িত তিনজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা ডিবি ও দাউদকান্দি থানা পুলিশের সদস্যরা। পালিয়ে যাওয়ার সময় তারা গাড়ির ড্যাশ বোর্ডে ‘মানব জগৎ নিউজ’নামক কথিত পত্রিকার নামফলক লাগিয়ে এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে রাখতেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও দাউদকান্দি থানা পুলিশের সদস্যরা। সেই সঙ্গে উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার, লুন্ঠিত ২০৩১০ টাকা, সুইচ গিয়ার, রেঞ্জ, লাঠি, মোবাইলফোন, কথিত সাংবাদিক পরিচয়ের আইডি কার্ডও ক্যামেরা ।
গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন, চাঁদপুরের সদর উপজেলার দয়ালতি গ্রামের লিটনের ছেলে রনি ও একই উপজেলার কল্যানদী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জহির হোসেন।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited