শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২৩-০২-১৮
বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইঞ্জিন চালিত বোটের মেশিনের সাথে হিজাব পেচিয়ে ইকরা (০৮) শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ঃ৪৫ মিনিটে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় ইঞ্জিন চালিত নৌকা বোটে যাত্রা শুরু করে, ৭ঃ৫২ মিনিটে ঝর্ণাটিলা এবং কবরস্থান টিলার পাশাপাশি স্থানে গেলে উক্ত দুর্ঘটনা ঘটে।
ইকরা লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকার নুর মোহাম্মদের মেয়ে। স্থানীয়রা এবং বোট চালক (ইমাম) সাহেব জানায়, শিশু ইকরা (০৮) ইঞ্জিনের পাশে বসা ছিলো, হঠাৎ ইকরা দুলতে দুলতে ইঞ্জিনের উপর পড়ে যায়,তখন হিজাব ইঞ্জিনের চাকার সাথে পেচিয়ে যায়, সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে, পাশের এক বাড়ি থেকে কাঁচি নিয়ে হিজাব কেটে তাকে উদ্ধার করে স্থানীয় লংগদু সদর হাসপাতালে ৮ঃ১৫ মিনিটে নিয়ে যাই।
লংগদু সদর হাসপাতেলের কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে যখন হাসপাতলে নিয়ে আসে, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি সে মৃত। আমরা মৃত ঘোষণা করলে তারা শিশুটিকে নিয়ে ফেরত চলে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লংগদু থানা ফোর্স ঘটনা স্থলে পৌঁছি, বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন আছে, অভিযোগের ভিত্তিতেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য শিশু ইকরা স্থানীয় হেডম্যান টিলা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো, একই মাদ্রাসার হুজুর (ইমাম) আবু বকর তিন বছর যাবত প্রতিদিন নিজে বোট চালিয়ে ঐ এলাকার শিশুদের নিয়ে মাদ্রাসায় যেতেনে। তারই ধারাবাহিকতায় আজও রওয়ানা করে মাদ্রাসার উদ্দেশ্যে, পথিমধ্যে শিশুটি দুলতে দুলতে ইঞ্জিনের উপর পড়ে দুর্ঘটনার স্বীকার হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited