শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৩-০২-২৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই পরিচিতি সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শৈখ হাসিনার নির্দেশনায় ও আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাগ হারুন এফসিএ’র সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে পরিচিতি সভায় আলোচনা করা হয়। বক্তারা সফলতার আগামী ধারা অব্যাহত রাখতে আবারো আগামী নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগরের আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আব্দুর রউফ, আলমঙ্গীর কবির প্রমূখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী সোমবার কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এড. আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারোয়ার চিনুকে সাধারণ সম্পাদিক করে ৭১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited