শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৩-০৩-০১
মিজানুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ টার পরিবর্তে দেড়টায় বন্ধ। শিক্ষা অফিস বলছেন বিষয়টি দেখছি। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৪০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পুরো স্কুল তালাবদ্ধ। মনে হয় সরকারি ভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এলাকাবাসী জানান,, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক উপস্থিত হচ্ছে ১০ টার পর বন্ধ হয়ে যায় দুপুর ২ টার মধ্যে। স্কুল মাঠে কয়েকজন সাংবাদিক গেলে বিদ্যালয়ের সন্নিকটে লাভলী নামের এক শিক্ষিকার বাড়ি। তিনি বাড়ির কাজ ছেড়ে চলে আসেন সাংবাদিক এর কাছে। এ শিক্ষিকা অকপটে সাংবাদিকদের কাছে নিজের দায়ভার এড়িয়ে তীর ছুড়েন প্রধান শিক্ষকের উপর। এ নিয়ে মুঠোফোন প্রধান শিক্ষক শাহ্ আলমের সাথে সাংবাদিকরা কয়েকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বে থাকা নাগেশ্বরী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল মন্ডলের সাথে মুঠো ফোনে স্কুল মাঠ থেকে কথা হলে তিনি বলেন বিষয়টি দেখছি। পরের দিন বুধবার ১ লা মার্চ আবারও ঐ কর্মকর্তার সাথে কথা হলে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস কে অবগত করছি। সচেতন মহলের অনেকের অভিমত শুধু পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় এরকম অনেক স্কুলেই নানা রকম দুর্নীতি থাকলেও দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার কারণে শিক্ষকরা নিজের মনগড়াভাবে স্কুল পরিচালনা করছেন।//
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited