চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫৫ পিএম, ২০২৩-০৩-০৬

লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

বিহারী চাকমা,রাঙামাটি: লংগদু জোনের উদ্যোগে কর্মমুখী বাস্তবধর্মী কম্পিউটার প্রশিক্ষণের কারিগরী আলোয় উজ্জ্বল লংগদু উপজেলা এই শ্লোগানকে সামনে রেখে, রাঙ্গামাটির লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

রবিবার ( ০৫ মার্চ) সকাল ১০টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোন কর্তৃক আয়োজিত কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গত এপ্রিল থেকে মার্চ মাস কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণে সর্বমোট ১০৭ জন পাহাড়ি এবং বাঙালি প্রশিক্ষণার্থী সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপত্র গ্রহণ করে।

উক্ত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার বিএ-৭২৪১ লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরন করেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার, লংগদু জোন বলেন, 'আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কারিগরী শিক্ষার আলো ছড়িয়ে দিতেই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য কম্পিউটার প্রশিক্ষণের সকল প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষক এবং প্রশিক্ষণ সহায়ক সামগ্রী সরবরাহসহ যাবতীয় ব্যয়ভার লংগদু জোন কর্তৃক বহন করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি লংগদু জোন পাহাড়ে বসবাসরত সাধারণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান এবং দূর্গম পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনাসহ অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে

আসছে। এসকল কার্যক্রম পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লংগদু জোনের এই উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক অনন্য বিশ্বাস স্থাপন করেছে বলে মনে করছেন সচেতনরা।

 

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর