শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২৩-০৩-১১
মুহাম্মদ মনজুরুল ইসলাম (মনজু) : টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর বাজারে রাত ৩টার দিকে অগ্নিকান্ড। এলকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ২২টি দোকান ভস্মীভূত। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা জানান, এ অগ্নিকান্ডে তাঁদের কমপক্ষে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, শনিবার গভীর রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে বাজারের মো.ফরহাদ হোসেন. মো. মানিক খান, ইসমাইল হোসেন খান, মো. শাহলিম হোসেন, ফটিক মিয়া, হাকিম খান, মুদি দোকান, মো. গনি মিয়া, মো. আনোয়ান হোসেন ফলের দোকান, মো.এন্তাজ আলী, মো. লুৎফর রহমান, স্বপন, কামাল মিয়া, তোফাজ্জল হোসেন , গবিনাথ বিশ্বাস পানের দোকান, ফজলুর করিম, ফরমান খান, সেকান মিয়া, দানেজ আলী, এবাদত হোসেন. গবিনাথ ঠাকুরসহ ২২টি দোকান ঘর পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎ সটসার্কেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকান্ডে ছোট-বড় প্রায় ২২টি দোকান ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, আমি সহবতপুর বাজারে আগ্নীকান্ডের সংবাদ পেয়েছি। যেসব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited