শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২৩-০৩-১১
গাজী মাহমুদ পারভেজ:- জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গজারিয়ায় দিবসটি পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
দিবসটির এবারের প্রতিপাদ্য: স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এবারের দিবসটি পালনের লক্ষ্য।
গত (১০ মার্চ) শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ ভবনের চত্বর থেকে শুরু হয়ে রসুলপুর রসুলপুর খেয়াঘাট হয়ে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ (পলক) এ-র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ মহসিন চোধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মো: সাইদুর রহমান খান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকা- ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited