শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২৩-০৩-১২
গোলাম রব্বানী ,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শরিফুল ইসলাম শরিফ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার দুপুরে উপজেলার মাসালডাঙ্গী এলাকায় রাহবার এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটক শরিফুল উপজেলার পৌর শহরের রঘুনাথপুর মহল্লার শামসুল হক ওরফে লেদাইয়ের ছেলে।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পীরগঞ্জ গামী রাহবার এন্টারপ্রাইজ নামে নাইট-কোচে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শরিফুল নামে কোচের যাত্রী শরীর তল্লাশী করে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা সহ তাকে আটক করে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নাইট কোচে অভিযান চালিয়ে ইয়াবা সহ এক ব্যক্তি আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদক সহ গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited