শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৫ পিএম, ২০২৩-০৩-১২
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে কর্মরত শ্রমিকদের মধ্যে শফিকুর রহমান (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অপর ৩জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, আগামীকাল ছাদ ঢালাই দেয়ার জন্য তড়িঘড়ি করে রাতেই রড দিয়ে ছাদের কাজ করছিলেন শ্রমিকেরা। রডের সাথে বৈদ্যুতিক মেইন লাইনের সংযোগ হয়ে ছিটকে পড়ে ইমরান হোসেন(২৫), মোঃ মনির(২৭),শফিকুর রহমান (৩৮) ও রাসেল (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এতে শ্রমিকদের প্রায় ৭০% শরীর পুড়ে দগ্ধ হয়। আহত শ্রমিকদের মধ্যে শফিকুর রহমান যারা গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পাশে নির্মিত ভবনে বৈদ্যুতিক লাইনে আগুন ধরে যায়। তারপর উপর থেকে একজন নিচে পড়ে যান এবং শরীর অধিকাংশ অংশ পুড়ে যায়।
পবিপ্রবি হেলথকেয়ার সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. এটিএম. নাসির উদ্দীন বলেন, "আহত শ্রমিকদের হেলথ কেয়ারে আনলে দেখা যায় শ্রমিকদের শরীরের প্রায় ৭০% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, "আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের আরো বেশি সচেতন হওয়া দরকার ছিলো। এ ধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়।" এ বিষয়ে ঠিকাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited