চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গজারিয়ায় চতুর্থ পর্যায়ে ১৭ টি ঘর পাচ্ছে গৃহহীন পরিবার

গজারিয়ায় চতুর্থ পর্যায়ে ১৭ টি ঘর পাচ্ছে গৃহহীন পরিবার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:২৪ পিএম, ২০২৩-০৩-১২

গজারিয়ায় চতুর্থ পর্যায়ে ১৭ টি ঘর পাচ্ছে গৃহহীন পরিবার

গাজী মাহমুদ পারভেজ:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের উপহার হিসেবে বিনা মূল্যে দেশের সব ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে গজারিয়া উপজেলায় ১৭টি পরিবারকে আগামী ২১ মার্চ জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম করবেন।
গত (১১ মার্চ) শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলেন, 
আগামী ২১ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন। গজারিয়া উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৭ টি পরিবারের প্রত্যেকে ২ শতাংশ জমি সহ সেমিপাকা ঘর পাবেন।
 তিনি আরো বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জি.এম. রাশেদুল ইসলাম বলেন, উপজেলা আশ্রয়ণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যিবরবণী অনুযায়ী চতুর্থ পর্যায়ে গজারিয়ায় কৃষক, দিন মজুর, ভ্যান চালক ইত্যাদি পেশার মানুষ জমিসহ ঘর বরাদ্দ পাচ্ছেন। উপকারভোগীগণের নামে দ্রুতই কবুলিয়াত ও নামজারি সম্পন্ন করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদানের জন্য অনুমোদিত সেমিপাকা একক গৃহের সংশোধিত প্রক্কলন ২,৮৪,৫০০ টাকা হিসাবে বরাদ্দ পাওয়া যায়। “মুজিববর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০” অনুসরণ করে গজারিয়া উপজেলায় বাউশিয়া ও ইমামপুর ইউনিয়নে নির্মিত ১৭ টি ঘরের কাজ শেষ করা হয়েছে। ইতিপূর্বে গজারিয়ায় ১ম পর্যায়ে ১৫০ টি, ২য় পর্যায়ে ২০ টি এবং ৩য় পর্যায়ে ১১ টি “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্য ঘর নির্মাণ করে উপকারভোগীগণের মধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। সাবেক উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী এর কর্মকালে নিয়মিত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির মতামতের ভিত্তিতে 
গত ১৬/০২/২০২৩ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে গজারিয়া উপজেলাকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাব মুন্সীগঞ্জের জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ (পলক) বলেন, মুন্সীগঞ্জ জেলার ভিতর গজারিয়া প্রথম উপজেলা হিসাবে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হচ্ছে যা আমাদের জন্য আনন্দের ও সম্মানের। আমার পূববর্তী ইউএনও মহোদয় সংশিষ্ট সবাইকে নিয়ে এই ব্যাপারে অধিকাংশ কার্যক্রম সম্পন্ন করে গেছেন। তিনি আরো বলেন যে, গজারিয়ায় প্রাকৃতিক বা মানব সৃষ্ট, নদী ভাঙ্গন বা দ্রুত শিল্পায়ন অথবা অন্য কোন যৌক্তিক কারণে ভবিষ্যতে কেউ “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন হলে তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুর্নবাসন করা হবে। উল্লেখ্য, গজারিয়া উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায় মিলিয়ে সরকারী খাস জমিতে মোট পরিবারের সংখ্যা ১৯৮টি। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রাপ্ত ২ শতাংশ জমি সহ একক সেমিপাকা ঘর তাদের সামাজিক ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর