শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ এএম, ২০২৩-০৩-১৫
গাজী মাহমুদ পারভেজ : অবৈধভাবে সরবরাহ লাইন হতে ঢালাই, চুন ও ব্যাটারি কারখানায় বাণিজ্যিক গ্যাস সংযোগের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢালাই, চুন ও ব্যাটারি কারখানায় অবৈধভাবে বাণিজ্যিক গ্যাস সংযোগ সরবরাহ বন্ধে অভিযান চালায় গজারিয়া উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ঢালাই, চুন ও ব্যাটারি কারখানার দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরাধীরা হলেন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন গ্রামের মো: সোহেল মিয়া, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি গ্রামের মো: ইয়ার হোসেন। অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম জানান, অবৈধভাবে বাণিজ্যিক গ্যাস সংযোগ সরবরাহের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সত্যতার প্রমাণ পেয়ে। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০এ-র ধারা অনুযায়ী জড়িতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম আরো জানান গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক গ্যাস সংযোগ সরবরাহ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited