শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২৩-০৩-১৬
মো: সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বর্গাজমি চুক্তিপত্র সম্পাদনা ও ব্যাংক ঋণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (বৃহসপতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে এএলআরডি ও স্পিড ট্রাস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলআমিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া এবং উপজেলা সমাজ সেবা অফিসার মো: মনিরুজামান। স্পিড ট্রাস্ট এনিমেটর সাইফুল ইসলাম উপস্থাপনায় সেমিনার মূল বিষয় উপর আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকর্তা মো: আনছার উািদ্দন মোল্লা, মুক্তিযোদ্ধা শাহজাহান মুনসী। বাউফল প্রেস ক্লাব সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক।
বাউফল প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট মিশন হেড শামসুল ইসলাম দিপু, প্রথম আলো বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। বর্গাচুক্তি ব্যাংক ঋণ প্রক্রিয়া উপর বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক বাউফল শাখা ব্যবস্থাপক মো: আরিফ, ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক মো: মিরাজ উদ্দিন কৃষি ব্যাংক ব্যবস্থাপক সাইদুর রহমান।
সেমিনারে উপজেলা সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধি জন সমবায় দলপ্রতিনিধিসহ ৫০ জন অংশগ্রহন করেন।
অনুষ্ঠিত সেমিনারে আলোচনা মুল বক্তব্য ছিল, স্পিড ট্রাস্ট বাউফল কর্ম এলাকায় গ্রামীণ ভূমিহীন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিহীন অধিকার ও সরকারি পরিষেবায় প্রাপ্তি শীর্ষক প্রকল্পের কাজ করে আসছে। এ কর্ম এলাকায় ৯৫ ভাগ পরিবার কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও বেশিরভাগ কৃষক বর্গাচাষী। খায় খালাসী, একশনা কিংবা কট কবলার মাধ্যমে জমি চাষবাদ করেছে।
১৯৮৪ সালের ভুমি সংস্কার অধ্যাদেশ মতে, চুক্তিপত্র বর্গাচুক্তি সম্পাদনা আইন থাকলেও গ্রামাঞ্চলে এ বর্গাচুক্তি আইন বাস্তবায়ন হচ্ছে না। বর্গাচাষীদের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ গ্রহন করতে পারছেনা। ফলে দিনদিন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সংখ্যা কমে আসছে। তাই প্রান্তিক কৃষকদের আইনী বিষয় ধারনা এবং সংশ্লিস্ট ব্যাংক কৃতপক্ষকে ব্যাংক ঋণ প্রদানের উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে বর্গাচুক্তি সম্পাদনা সম্পন্ন এবং ব্যাংক ঋণ নিয়ে সেমিনার করার উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
প্রেক্ষাপট হচ্ছে, ১৯৮৪ সালের ভুমি সংস্কার অধ্যাদেশ মতে, কোনো ব্যক্তি যখন কোনো জমির মূল মালিকের নিকট হতে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য ওই জমি হতে ফসলের ভাগ দেবার শর্তে জমি চাষাবাদ করে তখন ওই ধরনের চাষাবাদকে বর্গা চাষ বলে। বর্গা চাষ সংক্রান্ত অধিকার: বর্গাদারের সাথে জমির মালিকের বর্গাচাষ সংক্রান্ত চুক্তি সম্পাদনের অধিকার এবং চুক্তির ব্যাপারে একমত হওয়ার পর চুক্তি সম্পাদনের জন্য সময় পাবার অধিকার।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited