শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:১৪ পিএম, ২০২৩-০৪-০২
আব্দুস সবুর খান, টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১। আজ রবিবার ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁদপুরের মো: শামীম (২৩), গাজীপুরের মো: সালমন মিয়া (২২), রংপুরের রবি রায় (২০) এবং ঢাকার মো: নুরনবী ওরফে বাবু (৪২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে ছিনতাইচক্রের একদল ছিনতাইকারী অবস্থান করছে। পরে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের দলনেতাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাকু ও ২টি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
এদিকে টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ছাত্রীর বাবা টঙ্গী পশ্চিম থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আটককৃতের নাম সাব্বির মাহমুদ (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
পুলিশ জানায়, সাব্বির সহযোগীসহ ওই ছাত্রীকে তার ভাড়া বাসার ছাদের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ভুক্তভোগীকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাড়ির মালিক সালাউদ্দিন ও আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। রাতে মামলার পর আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited