শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৫৭ পিএম, ২০২৩-০৪-০৬
আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদীতে ফের বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা , ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।এলাকাবাসী বলেন এটি একটি লঙ্কাকাণ্ড । আজ বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে ঘরোয়া মিটিং চলাকালে একটি গ্রুপ হামলা চালায় এ সময় ডজন ডজন ককটেল বিস্ফোরিত হয় আহত হয় ৬ জন । একটি গাড়ি ভাঙচুর করেন হামলাকারীরা এবং অবিস্ফোরিত ১০-১২ টি ককটেল উদ্ধার করে কেয়ার টেকার ।
এসময় কার্যালয়ের গেইটের সামনে রাখা সাংবাদিকের একটি মোটরসাইকেল ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে হামলাকারীরা । জানা যায় , ঘটনার সময় জেলা বিএনপির প্রস্তুতি সভা চলছিল । প্রস্তুতি মূলক মিটিং শুরু করেন বিএনপির যুগ্ম মহাসচিব , জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মন্জ্ঞুর এলাহী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ।
হামলাকারীরা চলে যাওয়ার পর সেখান থেকে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কার্যালয়ের কেয়ার টেকার। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কাশেম ভূইয়া সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন ছাত্রদলের কমিটি হয়েছে নরসিংদী জেলা বিএনপির কোন নেতার নির্দেশে নয় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে আমার কিছু করার নেই। একটি গ্রুপ চাচ্ছে দলে বিশৃঙ্খলা ঘটাতে আমি তাদেরকে চিহ্নিত করেছি এবং হাই কমান্ডকে জানিয়েছি । পদ বঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূঁইয়া বলেন , ছাত্রদলের জন্য জীবন যৌবন শেষ করেছি ২০/২৫টি মামলা খেয়েছি বর্তমান জেলা ছাত্রদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করতে হবে নতুবা আমাদের আন্দোলন চলবে । সম্প্রতি একটি পত্রিকাকে ছাত্রদলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান , নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী এ সকল ঘটনার নেতৃত্ব দিচ্ছেন আমরা তার বিচার চাই। ছাত্রদলের কমিটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া মানব বন্ধন হামলা-মামলা হয়েছে এবং দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড করেছে বর্তমানে নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মকান্ডে অতিষ্ঠ নরসিংদী জেলা বিএনপি। অনেকেই বলেন , নরসিংদী জেলা বিএনপিতে চলছে লংকা কান্ড এবং নরসিংদী জেলা বিএনপি আতঙ্ক ছড়াচ্ছেন নরসিংদীতে। বিএনপি'র প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে এগুলো সমাধানের দরকার । পবিত্র রমজানেও তারা নিজেরা নিজেরা গোলাগুলি করেছে বলে জানিয়েছেন চিনিশপুরের একাধিক বাসিন্দা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited