শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫০ পিএম, ২০২৩-০৪-২৬
মোঃ মিজানুর রহমান, জেলা প্রতিনিধি: ২৬-০৪-২০২৩ইং বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা প্রায় ৯৫ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজের উপর নির্ভরশীল। বর্তমান সমাজে গরু পালন করে হাজারো যুবকের কর্মসংস্থানের পাশাপাশি ভাগ্যের চাকা ঘুরেছে অতি অল্প সময়ে। এই বাস্তব দৃশ্য দেখা যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের উত্তর পাথরডুবি গ্রামের চাঁদনী বাজার সংলগ্ন রমজান আলীর বাড়ীতে। তিনি নিজ উদ্যোগে ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন জাতের গরুর খামার গড়ে তুলেছেন। বর্তমান তার খামারে ষাঁড় ও গাভীসহ মোট ১২টি গরু রয়েছে। এর মধ্যে ৩টি গরু আসন্ন ঈদ-উল-আযহায় বিক্রির জন্য উপযোগী করে তুলেছেন। ২টি ফ্রিজিয়ান যার ওজন প্রায় ১২শ থেকে ১৩শ কেজি ও ১টি শাহীওয়াল যার ওজন প্রায় ৮শ কেজি। এই গরু ৩টি খাওয়ার বাবদ প্রতিদিন তার খরচ প্রায় ৩ হাজার টাকা। এই প্রতিবেদকের সাথে রমজান আলীর পুত্র ফরিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমি গরু ৩টি বিক্রি করে ন্যায্য মূল্য পাওয়ার আশা করছি। তবে এবার যদি ভালো দামে এই ৩টি গরু বিক্রি করতে পারি তাহলে ভবিষ্যতে আমার এই খামার আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা রয়েছে। গরু ক্রয়ের জন্য আগ্রহী ব্যক্তিরা সরাসরি আমার ফার্মে এসে অথবা ০১৭৫০২৯৮৮৭৪ নম্বর যোগাযোগ করতে পারেন। ভূরুঙ্গামারী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার এর সাথে কথা হলে তিনি জানান, আমরা সার্বক্ষণিক এই ফার্মটির তত্ত¡াবধান করে থাকি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited