শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৩ পিএম, ২০২১-০২-০৭
শাহ্ আলম শফি কুমিল্লা ব্যুরো : কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শনিবার রাতে সোহরাব চেয়ারম্যানের সমর্থকদের হামলায় জহিরুল হক’র ৩ সমর্থক গুরুত্বর আহত হয়েছেন। আহত ২জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের নজরুল ইসলাম’র পুত্র আঃ কাদের জিলানী(২৩), আঃ রৌফ’র পুত্র মেহেদী হাসান(২০) ও আবুল হাসেম’র পুত্র জাহিদ হাসান(২৩)।আহত আঃ কাদের জিলানী ও মেহেদী হাসানকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে আঃ কাদের জিলানীর মৃত্যুর গুজবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জহিরুল হক’র বিক্ষুব্ধ সমর্থকরা কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কে টায়ার জ্বালিয়ে জাফরগঞ্জ বাজার এলাকায় অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের খোঁজ নিতে যাওয়া দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. মাহবুবুর রহমান জানান, আমরা হামলার কারন অনুসন্ধান করছি, এ মুহুর্তে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারবনা।তবে হাসপাতালে আহত মেহেদী হাসান জানান, গত ২ ফেব্রুয়ারী রাতে সোহরাব চেয়ারম্যানের নেতৃত্বে জহিরুল হকের সমর্থকদের উপর হামলার ঘটনায় মারাত্মক আহত জহিরুল হকের সমর্থক কুমেক হাসপাতালে চিকিৎসাধীন শিবলু খানকে দেখে কুমিল্লা থেকে যাত্রীবাহি জনতা পরিবহনে বাড়ি ফেরার পথে জাফরগঞ্জ বাজারের অদুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ নারায়নপুর সগুরা এলাকায় বাস অবরোধ করে আমাদের গাড়ি থেকে নামিয়ে রড, হকি ষ্টিক দিয়ে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তারা বলতে থাকে তোরা আমাদের ভাই সোহরাব চেয়ারম্যাকে আঘাত করে কলিজায় আঘাত দিয়েছিস, তোদের এলাকা ছাড়া করব। আহত জিলানীর অবস্থাা আশংকাজনক, তার মাথায় ও বাম চোখে মারাত্মক আঘাত পাওয়ার পর থেকেই সে অচেতন অবস্থায় রয়েছে। তাকে দ্রুত কুমেক হাসপাতালে স্থানান্তরে করা হয়েছ।উল্লেখ্য গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে ৮টায় উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. সোহরাব হোসেন ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা জহিরুল হক’র সমর্থকদের মধ্যে সংঘর্ষে সোহরাব চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়্যারম্যান প্রার্থী জহিরুল হক সহ উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছিল। এদিকে সোহরাব চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে গত শুক্রবার সকালে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের জাফরগঞ্জ বাজার এলাকায় মানব বন্ধন করেন সোহরাব সমর্থক, আ’লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন।অপরদিকে আ’লী নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল হকের সমর্থগন ৭ ফেব্রুয়ারী রোববার সকাল ১০টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের জাফরগঞ্জ বাজার এলাকায় মানব বন্ধন কথা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশ বলছে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited